দুঃসময়ে মিস্ত্রি ভাইদের পাশে আছে NPOLY

কুমিল্লার বুড়িচং এলাকার আমাদের সম্মানিত মিস্ত্রি ভাই গিয়াসউদ্দিন সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে হাত ভেঙে ফেলেন। তাঁর চিকিৎসা সহায়তার জন্য NPOLY এর পক্ষ থেকে ১০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মিস্ত্রি ভাই দীর্ঘদিন ধরে NPOLY এর উপর ভরসা রেখে আমাদের পণ্য নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের পরিশ্রম, আস্থা ও আন্তরিকতাই NPOLY পরিবারের সবচেয়ে বড় শক্তি।

তাই তাদের যেকোনো বিপদ-আপদ কিংবা কঠিন সময়ে পাশে দাঁড়ানোকে আমরা দায়িত্ব মনে করি। শুধুমাত্র কাজের সম্পর্ক নয়, পারস্পরিক বিশ্বাস ও মানবিক বন্ধনের জায়গা থেকেই NPOLY সবসময় তার মিস্ত্রি ভাইদের পাশে থাকার চেষ্টা করে।

আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। ভবিষ্যতেও সকল মিস্ত্রি ভাইদের কল্যাণে NPOLY এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।